বিদেশে চাকরি এখন হাতের মুঠোয় এবং সম্পূর্ণভাবে দালালমুক্ত!
প্রবাসকর্মী বিদেশে চাকরি পাওয়ার পুরো প্রক্রিয়াটাকে করেছে খুব সহজ, স্বচ্ছ আর ঝামেলামুক্ত। আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন সরকার অনুমোদিত ভেরিফাইড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পোস্ট করা চাকরির সুযোগ।
আমাদের অ্যাপে রেজিস্টার করুন, আর খুঁজে নিন আপনার স্বপ্নের দেশে, স্বপ্নের চাকরি!

১৬০০+
চাকরি সম্পন্ন
২০+
এজেন্সি পার্টনার
১২+
দেশ সংখ্যা
৯৬%
সাফল্যের হার
বিদেশ যাত্রাকে সহজ করতে প্রবাসকর্মী আপনার সাথে!
বিদেশি চাকরির খবর
আমাদের প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের চাকরির সুযোগ লিস্ট করা রয়েছে। আপনার যোগ্যতার সাথে মিলিয়ে চাকরি খুঁজুন এবং সরাসরি আবেদন করুন।
বাড়তি কোনো খরচ নেই
সার্ভিস চার্জ বাদে চাকরি পেতে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হবে না। সব খরচ আগেই জেনে যাবেন।
ভেরিফাইড চাকরি
সরকার অনুমোদিত এজেন্সিদের দ্বারা পোস্টকৃত চাকরি, সুতরাং যাচাই করার কোনো ঝামেলা নেই।
স্বচ্ছ প্রক্রিয়া
চাকরিতে আবেদনের পর থেকে কখন কি করণীয় এবং প্রতিটি ধাপের আপডেট অ্যাপেই পাবেন।
দালালমুক্ত
দালাল থেকে মুক্তি। নিজের আবেদন নিজেই করতে পারবেন এবং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রতারিত হওয়ার সুযোগ নেই।
সরাসরি আবেদনের সুযোগ
কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন।

অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন
প্রথমে আপনার মোবাইলে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে একটি আকাউন্ট তৈরি করুন। নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে।

আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন
আপনার দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী প্রোফাইল তৈরি করুন। একটি সম্পূর্ণ প্রোফাইল আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

চাকরির জন্য আবেদন করুন
পছন্দের দেশ, পেশা ও বেতন অনুযায়ী চাকরি ফিল্টার করুন এবং সরাসরি নিয়োগকর্তার কাছে আবেদন করুন। কোনো দালাল বা মাধ্যম ছাড়াই সরাসরি যোগাযোগ সম্ভব।

শর্টলিস্ট এবং ইন্টারভিউ
নিয়োগকর্তারা আপনার প্রোফাইল পর্যালোচনা করবেন এবং উপযুক্ত হলে ইন্টারভিউর জন্য আপনাকে সংযোগ করবেন। অ্যাপের মাধ্যমেই ইন্টারভিউ নির্ধারণ ও স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

ট্রেড টেস্ট ও মেডিকেল
নির্ধারিত কেন্দ্রে ট্রেড টেস্ট দিন এবং স্বীকৃত হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করুন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ধাপে এগিয়ে যাবে।

পুলিশ ক্লিয়ারেন্স
আপনার স্থানীয় থানা বা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করুন। এটি বিদেশ যাত্রার জন্য অপরিহার্য একটি দলিল।

ভিসার আবেদন
নিয়োগকর্তার সরবরাহকৃত কাগজপত্র সহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসে ভিসার জন্য আবেদন করুন। অ্যাপের মাধ্যমে ভিসা স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

সরকারি ওরিয়েন্টেশন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টিং
বিএমইটি নির্ধারিত কেন্দ্রে সরকারি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডেটা প্রদান করুন।

শ্রম মন্ত্রণালয় এবং বিএমইটি অনুমতি
শ্রম মন্ত্রণালয় ও বিএমইটি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমতি সংগ্রহ করুন। এটি বৈধভাবে বিদেশ যাত্রার নিশ্চয়তা দেয়।

চাকরির চুক্তি
নিয়োগকর্তার সাথে আনুষ্ঠানিক চাকরির চুক্তি পর্যালোচনা করুন এবং স্বাক্ষর করুন। চুক্তির বিষয়বস্তু নিশ্চিত করুন যেন বেতন, সুবিধা ও কাজের শর্তাবলী স্পষ্ট থাকে।

এয়ারলাইন টিকিট
নিয়োগকর্তা বা এজেন্সির মাধ্যমে যাত্রার তারিখ নির্ধারণ করুন এবং এয়ারলাইন টিকেট সংগ্রহ করুন। অ্যাপে টিকেটের তথ্য আপলোড করে রাখুন।

ব্রিফিং
চূড়ান্ত ব্রিফিং সেশনে যোগ দিন, সকল কাগজপত্র গুছিয়ে নিন এবং বিদেশে আপনার নতুন জীবন শুরু করুন। শুভকামনা রইল!
আমাদের পার্টনার হন
আপনি আমাদের পোর্টালে আপনার এজেন্সি নিবন্ধন করে চাকরি পোস্ট এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে পারেন বা আমাদের সার্টিফাইড এজেন্ট হতে পারেন
এজেন্সি রেজিস্টার করুন
সরকার অনুমোদিত আপনার এজেন্সিকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসুন। চাকরির বিজ্ঞাপন দিন, আবেদন পরিচালনা করুন এবং খুব সহজেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন।
সার্টিফাইড এজেন্ট হিসেবে যোগ দিন
আপনি প্রবাসকর্মী প্ল্যাটফর্মের সার্টিফাইড এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এখানে আপনার কাজ হবে চাকরি প্রার্থীদের বিভিন্ন দেশে চাকরি পেতে এবং রিক্রুটিং-এ সাহায্য করা।

এখনই ডাউনলোড
এবং নিবন্ধন করুন
সাধারণ জিজ্ঞাসা
প্রবাসকর্মী হলো বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা সহজেই বিদেশে কাজের সুযোগ খুঁজে পেতে পারেন। আমাদের প্ল্যাটফর্মটি কাজের সন্ধানকারী ও রিক্রুটিং এজেন্সিদের নির্ভরযোগ্য এবং কার্যকরী সেবা প্রদান করে।
চাকরি প্রার্থীদের জন্য প্রবাসকর্মী নিশ্চিত করে নিরাপদ ও প্রতারণামুক্ত উপায়ে বৈদেশিক চাকরির সুযোগ খোঁজার ব্যবস্থা। আর রিক্রুটিং এজেন্সিদের জন্য আমরা সরবরাহ করি একটি সহজ এবং কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা চাকরির বিজ্ঞাপন দিতে, আবেদন পরিচালনা করতে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সহজে সম্পন্ন করতে পারেন।
আমাদের লক্ষ্য একটাই—উভয় পক্ষকে সাহায্য করা, যাতে নিরাপদ চাকরি পাওয়া থেকে শুরু করে ঝামেলামুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা যায়।
এটি প্রবাসী শ্রমিক/কর্মীর উপর নির্ভর করে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া এবং কাতার।
না, প্রবাসকর্মী কোনো ব্যক্তির জন্য কোনো চাকরিতে সফল নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না। এটি মূলত একটি প্ল্যাটফর্ম যা নিয়োগদাতা এবং কর্মচারীদেরকে সংযুক্ত করে। চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীর যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করে।
এজেন্সি পার্টনার হলো একটি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যারা প্রবাসকর্মী প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির বিজ্ঞাপন দেয় এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তারা প্রার্থীদের সকল ধরনের সহায়তা প্রদান করে, যেমন:
- ডকুমেন্ট ভেরিফিকেশন: প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যাচাই করা।
- ইন্টারভিউ স্কেজ্যুলিং: নিয়োগদাতার সাথে ইন্টারভিউের ব্যবস্থা করা।
- ভিসা প্রক্রিয়া: ভিসা আবেদন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা।
এজেন্ট পার্টনার হলেন ব্যক্তি যে প্রার্থীদেরকে চাকরি খুঁজতে সাহায্য করেন এবং নিয়োগ প্রক্রিয়ার সময় তাদের গাইড করে থাকেন। তারা প্রার্থীদের অ্যাকাউন্ট তৈরি, ডকুমেন্ট আপলোড এবং অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ করে থাকেন।
শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলি প্রবাসকর্মী প্ল্যাটফর্মে চাকরির বিজ্ঞাপন পোস্ট করতে পারে।
বিদেশে ক্যারিয়ার শুরু করুন এখনি!
বিদেশে কাজ করার স্বপ্ন পূরণ করার জন্য আর নয় অপেক্ষা। প্রবাসকর্মী ব্যবহার করে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করুন। সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ প্রক্রিয়ায় চাকরির আবেদন করুন।
হাজার হাজার সফল চাকরিপ্রার্থীর সাথে যোগ দিন, যারা প্রবাসকর্মীর মাধ্যমে ইতোমধ্যেই তাদের জীবন পরিবর্তন করেছেন।