বিদেশে চাকরি এখন হাতের মুঠোয় এবং সম্পূর্ণভাবে দালালমুক্ত!

প্রবাসকর্মী বিদেশে চাকরি পাওয়ার পুরো প্রক্রিয়াটাকে করেছে খুব সহজ, স্বচ্ছ আর ঝামেলামুক্ত। আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন সরকার অনুমোদিত ভেরিফাইড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পোস্ট করা চাকরির সুযোগ।


আমাদের অ্যাপে রেজিস্টার করুন, আর খুঁজে নিন আপনার স্বপ্নের দেশে, স্বপ্নের চাকরি!

১৬০০+

চাকরি সম্পন্ন

২০+

এজেন্সি পার্টনার

১২+

দেশ সংখ্যা

৯৬%

সাফল্যের হার

বিদেশ যাত্রাকে সহজ করতে প্রবাসকর্মী আপনার সাথে!

বিদেশি চাকরির খবর

আমাদের প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের চাকরির সুযোগ লিস্ট করা রয়েছে। আপনার যোগ্যতার সাথে মিলিয়ে চাকরি খুঁজুন এবং সরাসরি আবেদন করুন।

বাড়তি কোনো খরচ নেই

সার্ভিস চার্জ বাদে চাকরি পেতে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হবে না। সব খরচ আগেই জেনে যাবেন।

ভেরিফাইড চাকরি

সরকার অনুমোদিত এজেন্সিদের দ্বারা পোস্টকৃত চাকরি, সুতরাং যাচাই করার কোনো ঝামেলা নেই।

স্বচ্ছ প্রক্রিয়া

চাকরিতে আবেদনের পর থেকে কখন কি করণীয় এবং প্রতিটি ধাপের আপডেট অ্যাপেই পাবেন।

দালালমুক্ত

দালাল থেকে মুক্তি। নিজের আবেদন নিজেই করতে পারবেন এবং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রতারিত হওয়ার সুযোগ নেই।​

সরাসরি আবেদনের সুযোগ

কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন।

যেভাবে কাজ করে প্রবাসকর্মী

রফিক, প্রবাসকর্মীর যাত্রার প্রতীকী চরিত্র

ডাউনলোড ও রেজিস্ট্রেশন

মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন স্ক্রিন
৫ সংখ্যার পিন তৈরির স্ক্রিন
নাম জিজ্ঞাসার অনবোর্ডিং স্ক্রিন, ৩টি প্রশ্নের প্রথমটি
গুগল প্লে থেকে অ্যাপ নামিয়ে ভাষা বেছে নিন, তারপর মোবাইল নাম্বার দিন। কোনো ইমেইল লাগবে না। এসএমএস-এর ওটিপি দিয়ে ভেরিফাই করে ৫ সংখ্যার পিন সেট করুন। এই পিনই আপনার সাইন-ইনের চাবি। নাম, জেন্ডার আর জন্মতারিখ। এই ৩টি প্রশ্নের উত্তর দিলেই অ্যাকাউন্ট তৈরি।

প্রোফাইল সম্পূর্ণ করুন

পাসপোর্ট স্ক্যান অপশন
ব্যক্তিগত তথ্যের ফর্ম
সিভি এক্সপোর্ট বাটনসহ প্রোফাইল স্ক্রিন
পাসপোর্ট স্ক্যান করলেই ব্যক্তিগত তথ্য অটো-ফিল হয়ে যায়। আবেদনের জন্য এই অংশটুকু বাধ্যতামূলক। শিক্ষা, সার্টিফিকেট আর কাজের অভিজ্ঞতা যোগ করুন, নিয়োগের সম্ভাবনা বাড়বে। প্রোফাইল সম্পূর্ণ হলে এক ট্যাপে পেশাদার সিভি (পিডিএফ) ডাউনলোড করুন, একদম ফ্রি।

চাকরি খুঁজুন ও আবেদন করুন

ফিল্টার স্ক্রিন, দক্ষতা ও দেশের চিপ নির্বাচিত
চাকরির বিস্তারিত তথ্য
আবেদন নিশ্চিতকরণ
দেশ আর দক্ষতা দিয়ে ফিল্টার করে নিজের সাথে মেলে এমন চাকরি খুঁজুন। বিস্তারিত দেখুন: বেতন, পদ সংখ্যা, এজেন্সি, চুক্তির মেয়াদ, শেষ তারিখ। পছন্দ হলে এক ট্যাপে সরাসরি এজেন্সির কাছে আবেদন।

আবেদনের প্রতিটি ধাপে আপডেট

অ্যাপ্লিকেশন ট্র্যাকিং স্ক্রিন
ধাপের বিস্তারিত, এজেন্সির নোট ও ডকুমেন্ট
সব ধাপ সম্পন্নের অভিনন্দন স্ক্রিন
কোন ধাপ শেষ, কোনটা চলছে, কী বাকি, সবকিছু অ্যাপেই স্পষ্ট দেখা যায়। এজেন্সির নোট, মেডিকেল সেন্টারের ঠিকানা আর ডকুমেন্ট আপলোড, সবই এক জায়গায়, নোটিফিকেশনসহ। সব ধাপ সম্পন্ন, অভিনন্দন! এবার যাত্রার পালা।

অনুমোদন পেয়ে উড়াল দিন

আমাদের পার্টনার হন

আপনি আমাদের পোর্টালে আপনার এজেন্সি নিবন্ধন করে চাকরি পোস্ট এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে পারেন বা আমাদের সার্টিফাইড এজেন্ট হতে পারেন

এজেন্সি রেজিস্টার করুন

সরকার অনুমোদিত আপনার এজেন্সিকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসুন। চাকরির বিজ্ঞাপন দিন, আবেদন পরিচালনা করুন এবং খুব সহজেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন।

সার্টিফাইড এজেন্ট হিসেবে যোগ দিন

আপনি প্রবাসকর্মী প্ল্যাটফর্মের সার্টিফাইড এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এখানে আপনার কাজ হবে চাকরি প্রার্থীদের বিভিন্ন দেশে চাকরি পেতে এবং রিক্রুটিং-এ সাহায্য করা।

এখনই ডাউনলোড
এবং নিবন্ধন করুন

সাধারণ জিজ্ঞাসা

প্রবাসকর্মী হলো বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা সহজেই বিদেশে কাজের সুযোগ খুঁজে পেতে পারেন। আমাদের প্ল্যাটফর্মটি কাজের সন্ধানকারী ও রিক্রুটিং এজেন্সিদের  নির্ভরযোগ্য এবং কার্যকরী সেবা প্রদান করে।

চাকরি প্রার্থীদের জন্য প্রবাসকর্মী নিশ্চিত করে নিরাপদ ও প্রতারণামুক্ত উপায়ে বৈদেশিক চাকরির সুযোগ খোঁজার ব্যবস্থা। আর রিক্রুটিং এজেন্সিদের জন্য আমরা সরবরাহ করি একটি সহজ এবং কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা চাকরির বিজ্ঞাপন দিতে, আবেদন পরিচালনা করতে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সহজে সম্পন্ন করতে পারেন।

আমাদের লক্ষ্য একটাই—উভয় পক্ষকে সাহায্য করা, যাতে নিরাপদ চাকরি পাওয়া থেকে শুরু করে ঝামেলামুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা যায়।

এটি প্রবাসী শ্রমিক/কর্মীর উপর নির্ভর করে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া এবং কাতার।

না, প্রবাসকর্মী কোনো ব্যক্তির জন্য কোনো চাকরিতে সফল নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না। এটি মূলত একটি প্ল্যাটফর্ম যা নিয়োগদাতা এবং কর্মচারীদেরকে সংযুক্ত করে। চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীর যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করে।

এজেন্সি পার্টনার হলো একটি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যারা প্রবাসকর্মী প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির বিজ্ঞাপন দেয় এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তারা প্রার্থীদের সকল ধরনের সহায়তা প্রদান করে, যেমন:

  • ডকুমেন্ট ভেরিফিকেশন: প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যাচাই করা।
  • ইন্টারভিউ স্কেজ্যুলিং: নিয়োগদাতার সাথে ইন্টারভিউের ব্যবস্থা করা।
  • ভিসা প্রক্রিয়া: ভিসা আবেদন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা।

এজেন্ট পার্টনার হলেন ব্যক্তি যে প্রার্থীদেরকে চাকরি খুঁজতে সাহায্য করেন এবং নিয়োগ প্রক্রিয়ার সময় তাদের গাইড করে থাকেন। তারা প্রার্থীদের অ্যাকাউন্ট তৈরি, ডকুমেন্ট আপলোড এবং অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ করে থাকেন।

শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলি প্রবাসকর্মী প্ল্যাটফর্মে চাকরির বিজ্ঞাপন পোস্ট করতে পারে।

বিদেশে ক্যারিয়ার শুরু করুন এখনি!​

বিদেশে কাজ করার স্বপ্ন পূরণ করার জন্য আর নয় অপেক্ষা। প্রবাসকর্মী ব্যবহার করে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করুন। সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ প্রক্রিয়ায় চাকরির আবেদন করুন।

হাজার হাজার সফল চাকরিপ্রার্থীর সাথে যোগ দিন, যারা প্রবাসকর্মীর মাধ্যমে ইতোমধ্যেই তাদের জীবন পরিবর্তন করেছেন।

Scroll to Top